নারায়ণগড় এলাকায় পুকুরের জলে ডুবে এক বৃদ্ধের মৃত্যু
দি নিউজ লায়ন ; বাড়ির পাশের পুকুরের জলে পড়ে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়,বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার ভদ্রকালী গ্রামে। জানা গিয়েছে মৃত বৃদ্ধের নাম অর্জুন সাউ , মৃত ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৭৪ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার সকাল থেকেই তার খোঁজ পাচ্ছিলনা পরিবারের লোকেরা।
চারদিকে খোঁজখবর করার পরে প্রতিবেশীর পুকুরে আগাছার মাঝে তার ভাসমান দেহের অংশ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা,সাথে সাথে স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় নারায়ণগড় থানার পুলিশকে।
এরপর পুলিশের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই মৃত বৃদ্ধের দেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। কোন কারণ বসত জলে পড়ে গিয়ে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। এরপর মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় নারায়ণগড় থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Post a Comment